চীনা সম্রাট হঙ্গউ নবীজি সম্পর্কে কি লিখেছিলেন?
সম্রাট হঙ্গউ, (যিনি অনেকের কাছে জু ইউয়ানজাঙ্গ হিসেবে পরিচিত)১৩৬৮ সালে চীনে মোঙ্গল সাম্রাজ্যের পতন ঘটিয়ে মিং সাম্রাজ্যের সূচনা করেন।তাঁর নির্দেশে নাংজিয়াং, ইউনাং, গংডং এবং ফুজিয়ানে বেশ কিছু মসজিদ তৈরি করা হয়। এছাড়াও নাংজিয়ানে অবস্থিত জিংজিউ মসজিদ পুনর্নির্মাণ করেন।তার শাসনামলেরই হুইরা(চাইনিজ মুসলিম) রাজধানীতে বসবাসের সুযোগ পায়। এছাড়াও তাঁর সেনাবাহিনীর মধ্যে দশজন মুসলিম সেনা জেনারেল ছিলেন।
সম্রাট হঙ্গউ,হযরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর ১০০ শব্দের একটি স্তূতি রচনা করেন।
১০০ শব্দের স্তূতি (সূত্র)
এই ধরনের স্তূতির প্রতিটি শ্লোকে চারটি শব্দ(character) এবং চারটি করে অক্ষর থাকে।
স্তূতির বঙ্গানুবাদ-
মহাবিশ্ব সৃষ্টির সূচনা যখন
স্রষ্টার পক্ষ থেকে নিযুক্ত তখন,
বিশ্বাসের বাণীর প্রচারক হতে
জন্ম যার সূদুর পশ্চিমে তে,
নাযিল হলো ত্রিশ খন্ডে বিভক্ত পবিত্র কিতাব যা
সকল সৃষ্টির পথ দেখাবে তা,
সকল শাসকের অধিপতি যিনি
পবিত্র জনের নেতা তিনি,
স্বর্গ থেকে সাহায্য পেয়ে
রক্ষা করেন নিজ জাতিকে তা দিয়ে,
দৈনিক পাঁচবার প্রার্থনায়
নিরবে- নিভৃতে শান্তির আশায়,
যার হৃদয় আবদ্ধ আল্লাহ তে
দরিদ্রের দুর্দশাকে দূর করার জন্য ব্যাকুল যে
তাদের ক্লেশ দূর করার জন্য দায়িত্ব প্রাপ্ত সে,
অন্ধকার থেকে
সকল আত্মাকে
টেনে তুলেন অন্যায়-পাপ থেকে,
এই বিশ্বজগতের সকল ক্ষমা নিয়ে
চলছেন সেই অতীত থেকে
মন্দকে দূর করার মহাসড়কে,
তাঁর ধর্ম পরিশুদ্ধ এবং সত্য
মুহাম্মদ
মহান পবিত্র।
এখনো নিংজিয়াং মসজিদে স্তূতিটি(eulogy) সংরক্ষিত আছে। (সূত্র)
সম্রাট হঙ্গউ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিনা, তা নিয়ে ইতিহাসে স্পষ্ট কিছু পাওয়া যায় না। তবে, তিনি নিঃসন্দেহে ইসলাম এবং হযরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দ্বারা প্রভাবিত ছিলেন।
My main article in Quora-Bangla
তথ্যসূত্রঃ