সিরিয়া কি অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
সিরিয়া এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।কেন দেয়নি এবার তাই নিয়েই আলোচনা করব।
মুসলিম প্রধান দেশগুলোর সাথে কিছু অমুসলিম দেশও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি,মূলত অবৈধভাবে ফিলিস্তিন দখল এবং ফিলিস্তিনদের উপর নানারকম অত্যাচার নির্যাতনের জন্য।তবে ফিলিস্তিন ইস্যু ছাড়াও সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিরোধের অন্য কারণও রয়েছে।
১৯৬৭ সালে আরবদের সাথে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল।1 পরে ১৯৮১তে এসে এলাকাটি নিজের অংশ বলে ঘোষণা দেয়।কিন্তু আন্তর্জাতিক মহল কখনই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি।তাতে অবশ্য ইসরায়েলের কিছু যায়-আসে বলে মনে হয় না।
গোলান মালভূমির ভৌগোলিক অবস্থান (সূত্র)
ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে,"১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল যে গোলান মালভূমি এলাকা দখল করে নিয়েছিল - তা আর ফেরত দেয়া হবে না, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই 'গোলান হাইটস' বা গোলান মালভূমি এলাকা সবসময় ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে।"2
সিরিয়ার এই গোলান মালভূমিতে ইসরায়েল নানারকম অবৈধ সামরিক স্থাপনা এবং ইহুদি বসতি স্থাপন করে চলেছে। তার চিত্র-
গোলান মালভূমিতে ইসরায়েলের নজরদারি টাওয়ার (সূত্র)
দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীর টহল (সূত্র)
এছাড়াও ইসরায়েল প্রায়ই সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে সিরিয়ায় বিমান হামলা চালায়—
- ইসরায়েলের হামলায় সিরিয়ায় ১০ জন নিহত
- সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩
- সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১১ | বিশ্ব সংবাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের বাবা হাফেজ-আল-আসাদও ইসরায়েল বিরোধী ছিলেন। বাশার -আল-আসাদ তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। বাশার-আল-আসাদ যদি ইসরায়েলকে স্বীকৃতি দিতেন তবে —
- আসাদের ক্ষমতা অনেক আগেই পাকাপোক্ত হয়ে যেত।
- সিরিয়াকে গৃহযুদ্ধের মুখে পড়তে হতো না এবং আমেরিকা বাশার-আল- আসাদকে হটানোর জন্য এই গৃহযুদ্ধে নাক গলাতো না।